সোমবার , ৩১ আগস্ট ২০২৬ Monday , 31 August 2026 ১৫ ভাদ্র ১৪৩৩ ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১
শিরোনাম :
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিস্তারিত
দেশের জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রকল্পের সম্ভাবনা ও কার্যকারিতা মূল্যায়ন করে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি অর্থায়নের সিদ্ধান্ত নেবে।
কিলিয়ান এমবাপের দুর্দান্ত জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার একটি গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে সহজ জয় তুলে নেয় দিদিয়ের দেশমের শিষ্যরা।
বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের মুখোমুখি হওয়ার আগে সতর্ক বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার মতে, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এবং নকআউট পর্বে টিকে থাকতে হলে দলকে সর্বোচ্চ মনোযোগ নিয়ে খেলতে হবে।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দুই মহাতারকা নেইমার জুনিয়র ও লিওনেল মেসির বন্ধুত্ব ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত সম্পর্ক। মেসির ৩৯তম জন্মদিনে সেই বন্ধুত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল নেইমারের বক্তব্যে।
প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে বিশ্বব্যাপী ৫ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। একই সঙ্গে আরও প্রায় সাড়ে ৩ হাজার পদের দায়িত্ব বাইরের প্রতিষ্ঠানের কাছে আউটসোর্স করার পরিকল্পনাও জানিয়েছে কোম্পানিটি।
নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনার পর সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি মিললেই কিস্তির অর্থ ছাড় করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক-চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই একটি উইন-উইন (উভয়পক্ষের জন্য লাভজনক) সমাধান হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে এ কথা জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের জুলাই ব্যবসায়ী বলা হয়। হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা হাদী ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী নই। আমরা সন্ত্রাস ও গুন্ডাতন্ত্রে বিশ্বাস করি না।’
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পেতে যাচ্ছে শিক্ষা খাত। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এ খাতে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।